আন্তর্জাতিক

গাজার উত্তরাঞ্চলে ইসরাইলের বিমান হামলা

আর্ন্তজাতিক ডেস্ক : ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। গাজার বেইত হানুন শহরে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি পর্যবেক্ষণ টাওয়ারের উপর ইসরাইলি বিমান হামলা চালায়। তবে এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, গাজা থেকে রকেট হামলার জবাবে তারা বিমান হামলা চালিয়েছে। ইসরাইলি বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গাজা থেকে ছোঁড়া রকেট ইসরাইলের আশকেলান শহরের একটি কারখানায় আঘাত হানে। এসময় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, রকেট হামলার কারণে কারখানার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

গত রোববারও ইসরাইলের সামরিক বাহিনী গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছিল। সেসময় ইসরাইলি বাহিনী দাবি করে, গাজা থেকে রকেট ছোঁড়ার জবাবে তারা ওই হামলা চালায়।

গাজাভিত্তিক ইসলামি জিহাদ আন্দোলনের সিনিয়র কমান্ডার বাহা আবু আল আতার শাহাদাত বার্ষিকীর সময়ে ইসরাইল এসব হামলা চালালো। গত বছরের ১২ নভেম্বর ইসরাইলি বাহিনী বর্বর হামলা চালিয়ে ৪২ বছর বয়সী কমান্ডার এবং তার স্ত্রীকে হত্যা করে। ওই হামলার শাহাদাত বার্ষিকীতে ইসরাইলের সামরিক বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা