আন্তর্জাতিক

 ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের পক্ষে সৌদি আরব

আর্ন্তজাতিক ডেস্ক : সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আবারও স্বীকার করেছেন, তারা ইহুদিবদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পক্ষপাতী। তার দাবি, সৌদি সরকার একটি স্থায়ী শান্তি চুক্তি চায়। জি-২০ সম্মেলনের অবকাশে ফয়সাল বিন ফারহান বলেন, তারা সব সময় ইসরাইলের সঙ্গে সম্পর্কের পক্ষে ছিলেন এবং এখনও এই অবস্থানে অটল রয়েছেন।

এর আগেও তিনি দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে বক্তব্য রেখেছেন। গত কয়েক মাসে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদান মুসলমানদের প্রকাশ্য শত্রু ও দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। বলা হচ্ছে, সৌদি আরবের উৎসাহেই সম্পর্ক প্রতিষ্ঠায় এগিয়েছে এসব দেশ।

ফিলিস্তিনসহ বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনকে চরম বিশ্বাসঘাতকতা হিসেবে ঘোষণা করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনের বিষয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি নিশ্চিত জো বাইডেন মধ্যপ্রাচ্যের বিষয়ে ট্রাম্পের নীতি অনুসরণ করবেন। রিয়াদ-ওয়াশিংটন সম্পর্কে কোনো পরিবর্তন আসবে না বলে তিনি মন্তব্য করেন।

অবশ্য জো বাইডেন নির্বাচনের আগে বলেছিলেন, নির্বাচনে বিজয়ী হলে সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ধরণে পরিবর্তন আনবেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা