আন্তর্জাতিক

বিজেপির হাত ধরেই রাজনীতিতে আসছেন সৌরভ!

নিজস্ব প্রতিবেদক : চিরকাল তিনি স্ট্রেট ব্যাট এ খেলে এসেছেন। যে কোনও প্রশ্নের জবাব দিয়েছেন সরাসরি। কিন্তু, এই প্রথম রাজনীতিতে আসা নিয়ে বাংলার মহারাজ কিছুটা ধোঁয়াশা রাখলেন। একটি টিভি সাক্ষৎকারে তিনি রাজনীতিতে আসছেন কিনা, এই প্রশ্নের জবাবে সৌরভ গঙ্গোপাধ্যায় বললেন, আমি কি করবো তা জানার জন্যে অপেক্ষা করুন। এতদিন এই প্রশ্নের জবাব সৌরভ সোজা ব্যাটেই দিয়েছেন, রাজনীতি আমার জন্যে কাপ অফ টি নয়। এবার সর্বপ্রথম বললেন তিনি কি করবেন তার জন্যে অপেক্ষা করার কথা।

রাজনীতির কারবারিরা সৌরভের এই জবাবে সন্তোষ প্রকাশ করছেন। বিশেষভাবে উল্লসিত বিজেপি।

কারণ, সৌরভ রাজনীতিতে এলে বিজেপির হাত ধরেই আসবেন। রাজ্য রাজনীতিতেও প্রবল জল্পনা সৌরভকে নিয়ে। সৌরভ ঘরণী ডোনা গঙ্গোপাধ্যায় সম্প্রতি মন্তব্য করেছেন, সৌরভ রাজনীতিতে এলেও খুব ভালো ফল করবে। ডোনার এই মন্তব্য ছাড়াও এই পুজোয় ই জেড সি সিতে বিজেপি মহিলা মোর্চা আয়োজিত পুজোয় তাঁর নাচের অনুষ্ঠানও কৌতূহলের সৃষ্টি করেছে।

কলকাতায় সাংবাদিক সম্মেলনে অমিত শাহ সৌরভ প্রসঙ্গটি এড়িয়ে বলেন, আরও নাম তালিকায় আছে। অর্থাৎ প্রকারন্তরে তিনি স্বীকার করে নেন, সৌরভ রেস এ আছেন। এরপর সৌরভের এই কথা। অভিজ্ঞ মহলও দুয়ে দুয়ে চার করছেন। কিন্তু, মানুষটি সৌরভ বলেই দুয়ে দুয়ে পাঁচ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায়না।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা