আন্তর্জাতিক

চাকরি ছাড়বেন কমলার স্বামী ‘সেকেন্ড জেন্টলম্যান’

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। দক্ষিণ এশীয় এই আমেরিকান জয়ের পর নিজ দায়িত্ব বুঝে নেবেন আগামী ২০ জানুয়ারি শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে। ওই অনুষ্ঠানের আগেই নিজের বর্তমান চাকরি ছেড়ে দেবেন তার স্বামী।

যুক্তরাষ্ট্রের এ যাবতকালের প্রত্যেক প্রেসিডেন্টের স্ত্রীকে ডাকা হয় ‘ফার্স্ট লেডি’। ভাইস প্রেসিডেন্টদের স্ত্রীকে ডাকা হতো ‘সেকেন্ড লেডি’। যেহেতু মার্কিনিরা এই প্রথম কোনো নারী ভাইস প্রেসিডেন্ট পেল, সে হিসেবে কমলার স্বামী ডগলাস এমহফকে ডাকা হবে ‘সেকেন্ড জেন্টলম্যান’।

মার্কিন ইতিহাসের সেকেন্ড জেন্টলম্যান ডগলাস এমহফ পেশায় একজন ‍আইনজীবী। ‘ডিএলএ পাইপার’ নামে আইন বিষয়ক একটি প্রতিষ্ঠানে ২০১৭ সাল থেকে কাজ করতেন তিনি। প্রতিষ্ঠানটির অন্যতম শেয়ারহোল্ডারও তিনি।

ডিএলএ পাইপার’র বিনোদন, খেলাধূলা ও সংবাদমাধ্যম বিষয়ক মামলাগুলোর দেখভাল করতেন ডগলাস। মার্কিন গণমাধ্যমগুলো বলছে, কমলা শপথ নেওয়ার আগে সেই প্রতিষ্ঠানের চাকরিটাই ছেড়ে দেবেন ডগলাস।

২৯০ ভোট পেয়ে ডেমোক্র্যাট পার্টির নেতা জো বাইডেন ও কমলা হ্যারিস পৌঁছে গেছেন হোয়াইট হাউসের দোরগোড়ায়। এখন পর্যন্ত ২১৭ ইলেকটোরাল ভোট পেয়ে হেরে বসে আছেন রিপাবলিকান ডেনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার আলাস্কায় জয় পেয়েছেন তিনি। বাকি রয়েছে জর্জিয়ার ভোটের ফলাফল। ১৭ ইলেকটোরাল ভোটের এ রাজ্যে তিনি যদি জয়ও পান, তাও হারতেই হবে তাকে।

এরই মধ্যে ট্রাম্পের নির্বাচনী শিবির নির্বাচনে জালিয়াতি, ভোট গ্রহণ ও গণনায় অনিয়মের অভিযোগ তুলে আদালতে ডজনখানেক মামলা ঠুকেছে। কিন্তু এসব কিছুকেই পাত্তা দিচ্ছেন না প্রেসিডেন্টের আসন থেকে এক কদম দূরে থাকা জো বাইডেন। বলেছেন, ট্রাম্পের আইনি ব্যবস্থার হুমকিতে কিছুই থেমে থাকবে না।

ট্রাম্প শিবিরের অভিযোগের নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। এ ছাড়া ক্ষমা হস্তান্তর প্রক্রিয়ারও কালক্ষেপণ হচ্ছে। গত সোমবার বাইডেন শিবির একজন কর্মকর্তা জানিয়েছে, বিষয়টি নিয়ে এখন আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন তারা।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা