আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডার বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘদিনের সঙ্গী টেলিভিশন উপস্থাপক ক্লার্ক গেফোর্ডের সঙ্গে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের বাগদান হয় বছরখানেক আগে। তারপর তাঁদের বিয়ে কথা থাকলেও নানা কারণে পিছিয়ে যায়। সম্প্রতি বিয়ের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন জেসিন্ডা। তবে বিয়ের দিন নির্ধারণের বিষয়ে কিছু জানাননি তিনি।

৪০ বছরের জেসিন্ডা আর্ডেনের দীর্ঘদিনের সঙ্গী ৪৪ বছরের টেলিভিশন উপস্থাপক ক্লার্ক গেফোর্ড। ২০১২ সালে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাদের প্রথম দেখা হয়। তাদের ২ বছরের একটি মেয়েও রয়েছে। তার নাম নেভ তে আরোহা। এর আগে জেসিন্ডা বলেছিলেন, দেশের সাধারণ নির্বাচনের আগে বিয়ের করতে চান না তারা। কিন্তু করোনা, লকডাউনের কারণে তা আর হয়ে ওঠেনি। দেশ সামলাতে গিয়ে ব্যক্তিগত জীবনই পিছনের সারিতে চলে গিয়েছিল। গত মাসেই সাধারণ নির্বাচনে তার দল লেবার পার্টিকে বিপুল ভোটে জিতিয়ে আনেন জেসিন্ডা। ভোটের জিতে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন। সম্প্রতি ক্লার্কের সঙ্গে বিয়ের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন জেসিন্ডা। তবে বিয়ের দিনক্ষণ কিছু জানাননি তিনি।

বুধবার নিউজিল্যান্ডের নিউ প্লেমাউথ শহরে বিয়ে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেসিন্ডা বলেন, আমি আপনাদের এটা বলতে পারি যে, আমাদের কিছু পরিকল্পনা আছে। সবাইকে জানানোর আগে আমাদের পরিবার ও বন্ধুদের বিয়ের পরিকল্পনার কথা জানাতে হতে পারে। গত বছর জেসিন্ডার সঙ্গে এনগেজমেন্ট হয় ক্লার্ক গেফোর্ডের। জেসিন্ডাকে অবাক করে দিতে অভিনব বিয়ের প্রস্তাব দেন তিনি। পাহাড় চূড়ায় উঠে ক্লার্ক তাকে বিয়ের প্রস্তাব দেন।

সন্তান জন্মের পর জেসিন্ডা বলেছিলেন, আমি এমন একজন সঙ্গী পেয়েছি যে সবসময় পাশে থাকবে। সন্তানকে বড় করতে মা-বাবার যে দায়িত্ব, তার বড় অংশই সে কাঁধে তুলে নিয়েছে। সেই সঙ্গী ক্লার্কের সঙ্গেই এবার বিবাব বন্ধনে আবদ্ধ হতে চলেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। সূত্র : এই সময়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা