যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে বন্দুকধারীদের গুলিতে নিহত ৩
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে বন্দুকধারীদের গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরের একটি নাইটক্লাবে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। গুলিতে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার কয়েক ঘণ্টা পরেও হামলাকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ।

গুলি বর্ষণের সময় নাইটক্লাবে কমপক্ষে ৩০ জন লোক ছিলেন। এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় জড়িতদের খোঁজে বের করতে শহরে তল্লাশি শুরু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত পৌন ১০টা নাগাদ হিউস্টন শহরের ডিডি স্কাই ক্লাবে হামলা হয়। হিউস্টন পুলিশের কম্যান্ডার ক্যারোলেটা জনসন জানান, নৈশক্লাবের শুটিংয়ে এ পর্যন্ত তিন জন মারা গিয়েছেন। চতুর্থ জনের অবস্থাও আশঙ্কাজনক। পুলিশের ধারণা, কমপক্ষে ২ জন বন্দুকবাজ ছিল। তবে, হামলাকারীদের সম্পর্কে বিশদ তথ্য এখনও পুলিশের কাছে নেই।

ঘটনার সময় ওই নৈশক্লাবে থাকা কেড ট্রামেল নামে এক ব্যক্তি সংবাদ সংস্থার কাছে দাবি করেন, তিনি ও তার বন্ধু প্রাণ হাত করে নাইটক্লাব থেকে পালিয়ে আসার আগে পর্যন্ত ৭ থেকে ১০টি গুলির শব্দ শুনেছেন। ওই ব্যক্তির বর্ণনা অনুযায়ী, গুলি চলার সময় মেঝেতে পড়ে গিয়ে কোনওরকমে নিজেদের রক্ষা করি। তার পর, পড়িমরি আমরা দুই বন্ধু নাইটক্লাব থেকে পালিয়ে আসি। এই যুবক একজন লোকাল হিপহপ শিল্পী।

বছর কুড়ির ট্রামেলের কথায়, গুলির শব্দে ক্লাবের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। নিজের প্রাণ রক্ষায় যে যার মতো দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে থাকে। ভয়ে আমরাও দৌড় দিই। যত দ্রুত সম্ভব নাইটক্লাবের বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেছিলাম।

২০১৭ সালের নভেম্বরে টেক্সাসের সাদারল্যান্ড স্প্রিংয়ের চার্চে বন্দুক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প এক প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন, বিশ্বের অন্য আরও দেশের মতো আমেরিকাতেও মানসিক অবসাদগ্রস্তের সংখ্যা বাড়ছে। ট্রাম্পের এই মন্তব্য ঘিরে সে সময় বিস্তর সমালোচনা হয়েছিল।

সান নিউজ/এসএম| sunnews

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা