আন্তর্জাতিক

পাকিস্তানের ভিসার জন্য আবেদন করতে গিয়ে ১৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে পদদলিত হয়ে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই ঘটনায় আরও অনেকেই আহত হয়েছে। দেশটির এক প্রাদেশিক মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানের ভিসার আবেদনের জন্য কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন। সে সময় পদদলিত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১১ জনই নারী। দেশটির পূর্বাঞ্চলীয় পাকিস্তানি কনস্যুলেটের কাছে ওই পদদলনের ঘটনা ঘটেছে।

জালালাবাদ শহরের ভিসা সেন্টারে সাধারণত ভিসার আবেদন গ্রহণ করা হয়। কিন্তু সম্প্রতি ওই ভিসা সেন্টারের বদলে একটি স্টেডিয়ামে এই কার্যক্রম চলছিল। সেখানে অনেক মানুষ ভিড় করায় পদদলনের ঘটনা ঘটেছে।

করোনা কারণে ৭ মাস ধরে পাকিস্তানের ভিসার আবেদন বন্ধ ছিল। সম্প্রতি তা পুনরায় চালু করা হয়েছে। জালালাবাদের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কনস্যুলেট অফিস থেকে টোকেন সংগ্রহ করতে হুড়োহুড়ি শুরু করেন আবেদনকারীরা। ফলে অনেক মানুষ পদদলনের শিকার হয়। কর্তৃপক্ষ বলছে, লোকজনের ভিড় নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না।

প্রাদেশিক কাউন্সিলের সদস্য সোহরাব কাদেরি বলেন, দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জনই নারী। এছাড়া বয়স্ক আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

অপর দুই প্রাদেশিক কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের ভিসার জন্য টোকের সংগ্রহ করতে ওই স্থানে জড়ো হয়েছিলেন ৩ হাজারের বেশি আফগান নাগরিক।

প্রতি বছরই আফগানিস্তান থেকে বহু মানুষ প্রতিবেশী পাকিস্তানে ভ্রমণ করে থাকেন। তারা তাদের স্বজনদের সঙ্গে দেখা করতে যান বা চিকিৎসা, চাকরি অথবা দেশের সহিংসতা থেকে বাঁচতে পাকিস্তানে পাড়ি জমান।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আত্তাউল্লাহ খোগিয়ানি এএফপি নিউজ এজেন্সিকে বলেন, দুর্ভাগ্যজনকভাবে আজ সকালে (বুধবার) কয়েক হাজার মানুষ ভিসার আবেদন করতে একটি ফুটবল স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন। সেখানেই এই দুর্ঘটনা ঘটেছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা