আন্তর্জাতিক

মহামারিকালে যুক্তরাষ্ট্রে ৩ লাখ মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চলতি বছর যুক্তরাষ্ট্রে অতিরিক্ত ৩ লাখ মানুষের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সিডিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

সিডিসির হিসাব মতে, চলতি বছরের ২৬ জানুয়ারি হতে ৩ অক্টোবর পর্যন্ত দুই লাখ ৯৯ হাজার ২৮ জন মানুষ মারা গেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের মার্চ থেকে যুক্তরাষ্ট্রে প্রতি সপ্তাহে অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটে। গত ১১ এপ্রিল থেকে আগস্টের ৮ তারিখ পর্যন্ত সবচেয়ে খারাপ পরিস্থিতিতে ছিল দেশটিতে।

কারণ হিসেবে বলা হচ্ছে, মহামারিতে বিভিন্ন দেশের সীমান্তে বন্ধ বা নানা বিধিনিষেধের কারণে সাধারণ মানুষ চিকিৎসার জন্য অন্য কোথায় যেতে পারেনি। কোভিডের চিকিৎসায় হিমশিম খাওয়া হাসপাতালগুলো সাধারণ রোগীদের নিয়মিত সেবা দিতে ব্যর্থ হয়েছে বলে জানা গেছে।

২০২০ সালে শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যাসহ নানা ধরনের রোগ যুক্তরাষ্ট্রে অপ্রত্যাশিতভাবে বেড়েছে। তবে এ ধরনের সমস্যা কোভিডের কারণে বেড়েছে কিনা তা স্পষ্ট নন বিশেষজ্ঞরা।

এ বছর মৃত্যু হার সর্বোচ্চ ৫৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে হিস্পানিক গোষ্ঠীর মধ্যে। কৃষ্ণাঙ্গদের গড়ের তুলনায় ৩২.৯ শতাংশ এবং এশিয়ানদের গড় থেকে ৩৬.৬ শতাংশ বেশি। শ্বেতাঙ্গদের ক্ষেত্রে মৃত্যু ১১.৯ শতাংশ বেশি ছিল।

যুক্তরাষ্ট্রে মহামারি করোনায় প্রায় এ পর্যন্ত ২ লাখ ২৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। বিশ্বব্যাপী মারা গেছেন ১১ লাখ ২৯ হাজারের বেশি।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা