আন্তর্জাতিক

গাঁজা উৎপাদন ও রফতানি করবে রুয়ান্ডা

আস্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডা রাজস্ব আয় বাড়ানোর জন্য গাঁজা উৎপাদন ও রফতানি করবে। তবে চিকিৎসাক্ষেত্রে এ অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছে তারা। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে উচ্চমাত্রার ভেষজ শস্য উৎপাদন, প্রক্রিয়া এবং রপ্তানি সম্পর্কিত নীতিমালা অনুমোদন দেয় রুয়ান্ডা সরকার।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডেনিয়েল এনগামিজে মঙ্গলবার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে ঘোষণা দেন, গাঁজাকে ভেষজ শস্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, ‘কাঁচামাল সরবরাহের মাধ্যমে গবেষণা কেন্দ্র ও ওষুধশিল্পে অবদান রাখতে চায় রুয়ান্ডা, যাতে আমরা অর্থ উপার্জন করতে পারি।’এদিকে এক বিবৃতিতে রুয়ান্ডা ডেভেলপমেন্ট বোর্ড জানায়, শুধু অনুমোদিত উৎপাদকরা গাঁজা রপ্তানিতে যুক্ত হতে পারবেন।

তবে স্থানীয়ভাবে গাঁজার ব্যবহার নিষিদ্ধ থাকবে।কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া গাঁজা উৎপাদন ও বিক্রি করলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান আছে রুয়ান্ডায়। এ ছাড়া গাঁজা সেবন করলে দুই বছর পর্যন্ত জেল হতে পারে এই দেশটিতে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

চুলের আগা ফাটা রোধে করণীয়

চুল সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে অনেকেই নানা ধরনের পণ্য ব্যবহার করেন। তবে সব পণ...

পিকেকের হাজারো যোদ্ধাকে শর্তসাপেক্ষে ক্ষমার পথে তুরস্ক

নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) হাজার হাজার যোদ্ধাকে শ...

ফিফাকে ‘ভুল সিদ্ধান্ত’ না নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে বিতর্কের মধ্যে তার পাশে দাঁড়িয়ে...

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার  ৪৮৪ 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জ...

ঝালকাঠিতে পূর্ব বিরোধে সংঘর্ষ, পুত্রকে বাচাতে এসে পিতার মৃত্যু 

ঝালকাঠির নলছিটিতে হামলার হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে খু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা