আন্তর্জাতিক

ভারতের অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় বৃষ্টিপাতে ১৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : তিন দিন ধরে প্রবল বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের হায়দরাবাদের জনজীবন। গত দু’দিনে সেখানকার রাস্তাঘাটের পরিস্থিতির ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দেখা যাচ্ছে, শহরের বিভিন্ন প্রান্তে খেলনার মতো ভেসে যাচ্ছে গাড়়ি। বৃষ্টির পানির তোড়ে ভেসে যাচ্ছে মানুষও। রাস্তা দিয়ে চলা প্রবল স্রোতের তোড়ে ভেসে যাচ্ছে মানুষ। অনেকে আটকানোর চেষ্টা করছে কিন্তু স্রোতের মধ্যে হারিয়ে গেলে । গলির মধ্যে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো খেলনা গাড়ির মতো ভেসে যাচ্ছে।

বুধবারও সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে হায়দরাবাদে। বৃহস্পতিবারও বৃষ্টি হবে বলে জানিয়েছে হায়দরাবাদের আবহাওয়া দফতর।

অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় ইতিমধ্যেই ১৮ জনের মৃত্যু হয়েছে। তেলেঙ্গানার ১৪টি জেলার অবস্থা ভয়াবহ। পরিস্থিতি বিবেচনা করে বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এরইমধ্যে জারি হয়েছে সতর্ক বার্তা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা