আন্তর্জাতিক

জো বাইডেনের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : করোনামুক্ত হওয়ার পর প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১২ অক্টোবর) তাকে সানফোর্ড, ফ্লোরিডায় দেখা যায়। বক্তব্যের শুরুতেই ট্রাম্প নিজের স্বাস্থ্যের অবস্থা ভালো রয়েছে বলে জানান। এদিন দ্বিতীয় দফা পরীক্ষায় তিনি করোনা নেগেটিভ হন।

এ সময় ট্রাম্প বলেন, আমি এখন করোনা থেকে মুক্ত। চলাফেরার স্বাভাবিক শক্তি পাচ্ছি। এতটাই সুস্থতা অনুভব করছি যে, জনতার সঙ্গে মেশা, চুমু খাওয়া এবং চাইলে কোনো সুন্দরী নারীকেও এখন চুমু খেতে পারি। আমি এখানে উপস্থিত সবাইকে চুমু খেলেও সমস্যা নেই।

ট্রাম্প বলেন,চিকিৎসকরা বলেছেন আমি রোগপ্রতিরোধ করার জন্য যথেষ্ঠ সুস্থ। আমিও বিষয়টি বুঝতে পারছি। শক্তিশালী অনুভব করছি। আমি কোনোভাবেই আমার বাসার বেজমেন্টের মধ্যে বন্দি হয়ে থাকতে পারি না। জনতার উদ্দেশে বলেন আপনি যখন একটি দেশের রাষ্ট্রপ্রধান থাকবেন তখন আপনি নিজেকে একটি কক্ষে আবদ্ধ রাখতে পারবেন না।

মার্কিন প্রেসিডেন্ট ২ অক্টোবর করোনা আক্রান্ত হওয়ার ১০ দিনের মাথায় সুস্থ হওয়ার ঘোষণা আসে। এবং তিনি নির্বাচনী প্রচারণা থেকেই আক্রান্ত হন আর আক্রান্তের পর সুস্থ হয়ে প্রচারণায় ফিরে আসেন। তার আক্রান্ত হওয়া নিয়ে নানা প্রশ্নের মধ্যেই তার চিকিৎসক এমন ঘোষণা দিয়েছেন। ফ্লোরিডা অঙ্গরাজ্য ট্রাম্পের প্রেসিডেন্ট হতে হলে অবশ্যই জিততে হবে। তাই এ রাজ্যে খানিক আগ্রাসী প্রচারণা চালাচ্ছেন ট্রাম্প।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের চিকিৎসক শন কনলি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে অন্যদের দেহে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি নেই। এর আগে ট্রাম্প তিন দিন হাসপাতালে থেকে করোনাভাইরাসের চিকিৎসা নিয়েছেন। হাসপাতাল ছেড়ে চলে আসার পরেও তার মাধ্যমে এই ভাইরাসটি অন্যদের মধ্যে ছড়ানোর আশঙ্কা করা হচ্ছিল।

তবে চিকিৎসক শন কনলি যে বিবৃতি দিয়েছেন সেখানে ট্রাম্পের টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে কি না সেটা বলা হয়নি।প্রসঙ্গত, আর তিন সপ্তাহ পরেই যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। ভোট হবে ৩ নভেম্বর। সর্বশেষ জনমত জরিপে দেখা যাচ্ছে জাতীয়ভাবে ডোনাল্ড ট্রাম্প এখনও তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে রয়েছেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

আইফোনে বড় পরিবর্তন আনছে অ্যাপল!

আইফোন উন্মোচনের ২০ বছর পূর্তি উপলক্ষে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা ক...

কেন ভক্তদের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন !

বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। নিজের ব্লগের...

টেকসই ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ার ঘোষণা পানিসম্পদ মন্ত্রীর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ...

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়া জামায়াতের এমপি গাজী নজরুলের পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগে...

অন্তঃসত্ত্বা অবস্থায় অষ্টম মাসেও শুটিংয়ে ব্যস্ত দীপিকা

সংসারে নতুন অতিথি আসার অপেক্ষার মধ্যেও কাজ থেকে নিজেকে দূরে রাখেননি বলিউড অভি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা