দক্ষিণ এশিয়ায় জিডিপি প্রবৃদ্ধিতে এগিয়ে বাংলাদেশ : আইএমএফ
আন্তর্জাতিক

দক্ষিণ এশিয়ায় জিডিপি প্রবৃদ্ধিতে এগিয়ে বাংলাদেশ : আইএমএফ

আন্তর্জাতিক ডেস্ক :

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রকাশিত “ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুকের এক তথ্য বিবরণীতে জানা যায়, চলতি বছর (২০২০) মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হারের হিসাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে বাংলাদেশ।

এতে বলা হয়েছে, চলতি বছরের শেষ নাগাদ পর্যন্ত বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে ৩ দশমিক ৮ শতাংশ।

চলতি বছরের একই সময়ে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে মাইনাস ১০ দশমিক ৩ শতাংশ (-১০.৩), পাকিস্তানের মাইনাস শূন্য দশমিক ৪ শতাংশ (-০.৪), শ্রীলংকার মাইনাস ৪ দশমিক ৬ শতাংশ (-৪.৬), ভুটানের শূন্য দশমিক ৬ শতাংশ (০.৬), মালদ্বীপের মাইনাস ৮ দশমিক ৬ শতাংশ (-৮.৬), আফগানিস্তানের মাইনাস ৫ শতাংশ (-৫)। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল নেপালের প্রবৃদ্ধির হার অপরিবর্তিত থাকবে অর্থাৎ চলতি বছর শেষে দেশটির জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে শূন্য (০) শতাংশ।

প্রতিবেদনের পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৫ সাল নাগাদ বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার দাঁড়াবে ৭ দশমিক ৩ শতাংশ। একই সময় প্রতিবেশী ভারতের প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২ শতাংশ, পাকিস্তানের ৫ শতাংশ, আফগানিস্তানের ৪ শতাংশ, শ্রীলঙ্কার ৪ দশমিক ৮ শতাংশ, নেপালের ৫ শতাংশ, ভুটান ৬ শতাংশ এবং মালদ্বীপের ৫ দশমিক ৯ শতাংশ হারে প্রবৃদ্ধি হবে। অর্থাৎ এই হিসেবে দেখা যায় আগামী ৫ বছর পরও দক্ষিণ এশিয়ায় জিডিপির প্রবৃদ্ধি সবেচেয়ে বেশি হবে বাংলাদেশে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা