অবশেষে মুক্তি পেলেন সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা
আন্তর্জাতিক

অবশেষে মুক্তি পেলেন সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা

আন্তর্জাতিক ডেস্ক :

প্রায় ১৪ মাস বন্দি থাকার পর অবশেষে মুক্তি পেলেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

কাশ্মীরের প্রশাসনিক মুখপাত্র রোহিত কানসাল তার মুক্তির খবর প্রকাশ করে বলেন, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে মেহবুবা মুফতিকে মুক্তি দেয়া হয়েছে।

গত বছরের আগস্টে ভারতের পার্লামেন্টে আইন করে কাশ্মীরের বিশেষ মর্যদা তুলে নেয়ার পর ওই অঞ্চলে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। সে সময় আটক করা হয়েছিল ফারুক ও ওমর আবদুল্লাহসহ কাশ্মীরের বড় বড় নেতাদের। মেহবুবা মুফতিকেও বন্দি করা হয় সে সময়।

চলতি বছরের শুরুতে ফারুক ও ওমর আবদুল্লাহ বন্দিদশা থেকে মুক্ত হলেও পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) এই নেত্রীকে ছাড়েনি কাশ্মীর প্রসাশন।

চলতি বছরের ফেব্রুয়ারিতেজন নিরাপত্তা আইনে আটক দেখিয়ে মেহবুবা মুফতিকে তার বাড়ি ‘ফেয়ার ভিউ’তে স্থানান্তরিত করা হয়। নিজ বাড়িতেই গৃহবন্দি করে রাখা হয় পিডিপি নেত্রীকে।

এদিকে মেহবুবা মুফতির মুক্তির খবর টুইট করে জানিয়েছেন তার মেয়ে ইলতিজাও। এতোদিন ধরে মায়ের টুইটার হ্যান্ডেল থেকে তিনি পোস্ট দিয়ে আসছেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা