আন্তর্জাতিক

আফগান নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭০ তালেবান নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের নিরাপত্তা বাহিনীর হামলায় অন্তত ৭০ তালেবান নিহত হয়েছেন। অভিযানে হেলমান্দ প্রদেশের তালেবানের ডেপুটি গভর্নর মাওলাভি গাফুর আটক হয়েছেন।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান স্থানীয় তোলো নিউজকে বলেছেন, হেলমান্দ প্রদেশের নাওয়া এবং নাহারি সেরাজ এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭১ তালেবান নিহত হয়েছেন। অবশ্য নিরাপত্তা বাহিনীর কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তারিক আরিয়ান তা জানাননি।

নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় তালেবানও পাল্টা প্রতিরোধ করে এবং দুই পক্ষের সংঘর্ষে বিদ্যুতের একটি সাব স্টেশন ধ্বংস হয়েছে যার কারণে কান্দাহার ও হেলমান্দ প্রদেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

গত কয়েকদিন ধরে আফগানিস্তানের বিভিন্ন স্থানে সরকারি সেনা এবং তালেবানের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আফগান সরকার এবং তালেবান নেতারা যখন কাতারের রাজধানী দোহায় শান্তি আলোচনা শুরু করেছেন তখন এইসব সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র : পার্সটুডে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হরমুজ প্রণালিতে ২০টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে ২০টির বেশি...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা