আন্তর্জাতিক

নিলাম  তত্ত্বের গবেষণায় অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিনী

আন্তর্জাতিক ডেস্ক : ২০২০ সালে অর্থনীতিতে নোবেল জিতেছেন দুজন মার্কিন অর্থনীতিবিদ। এবারের নোবেল বিজয়ীরা হলেন— পল আর মিলগ্রোম এবং রবার্ট বি উইলসন। নোবেল কমিটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

নিলাম তত্ত্বের উন্নতি এবং নতুন নিলাম পদ্ধতি আবিষ্কারের জন্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস সোমবার ১২ অক্টোবর বাংলাদেশ সময় বিকেলে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে।

অর্থনীতিতে নোবেল বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে নোবেল কমিটি জানিয়েছে, নিলাম কীভাবে কাজ করে এবং দরদাতারা কেন একটি নির্দিষ্ট উপায়ে আচরণ করেন এই দুই অর্থনীতিবিদ শুধু তাই সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করেনি তারা পণ্য-সেবা বিক্রির জন্য সম্পূর্ণ নতুন নিলাম পদ্ধতিও আবিষ্কার করেছেন।

এর মধ্য দিয়ে এ বছর ছয় ক্ষেত্র— চিকিৎসা, পদার্থ, রসায়ন, শান্তি, সাহিত্য ও অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হলো। ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সবাইকে পুরস্কার প্রদান করা হবে।

২০২০ সালে অর্থনীতিতে নোবেল পান ভারতীয় বংশোদ্ভূত বাঙালি অভিজিৎ ব্যানার্জি, তার স্ত্রী ফরাসি বংশোদ্ভূত এস্থার ডাফলো এবং মার্কিন অর্থনীতিবিদ মাইকেল ক্রেমার।

সর্বকনিষ্ঠ অর্থনীতিবিদ হিসেবে গত বছর অর্থনীতিতে নোবেল জয়ের কৃতিত্ব দেখান ডাফলো। বৈশ্বিক দারিদ্র্য দূরীকরণে পরীক্ষামূলক গবেষণার জন্য গত বছর এই তিন মার্কিন অধ্যাপককে নোবেল পুরস্কার দেয়া হয়।

ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থ দিয়েই ১৯০১ সাল থেকে মর্যাদাপূর্ণ এ নোবেল পুরস্কারের প্রচলন করা হয়। চলতি বছর থেকে নোবেল পুরস্কারের অর্থমূল্য এক কোটি সুইডিশ ক্রোনার। ১৯০১ সালে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কারে গোড়াপত্তন ঘটলেও এ তালিকায় অর্থনীতি যুক্ত হয় ১৯৬৮ সালে। অর্থনীতিতে নোবেল দেয়া হচ্ছে ১৯৬৯ সাল থেকে।

১৯৬৮ সালে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক সেভেরিজেস রিক্সব্যাংক ৩০০ বছর পূর্তিতে নোবেল ফাউন্ডেশনকে যে বিপুল অর্থ দান করে তা দিয়ে অর্থনীতিতে নোবেল প্রদান করা হবে বলে ঠিক করা হয়। আলফ্রেড নোবেলের স্মরণে এই পুরস্কারের পুরো নাম রাখা হয় ‘দ্য সেভেরিজেস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল’।

পদার্থ, রসায়ন ও অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণা করে রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্স। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি থেকে সাহিত্য এবং নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে।

সান নিউজ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা