আন্তর্জাতিক

নির্বাচনী প্রচারণায় ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :

হাসপাতালে থেকে ছাড়া পেয়ে বর্তমানে হোয়াইট হাউসে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প। ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক শন কনলি জানিয়েছেন, তার কাছ থেকে অন্যদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি আর নেই।

শনিবার প্রেসিডেন্টের নমুনা পরীক্ষার মাধ্যমে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছেন তিনি।

হোয়াইট হাউসের বারান্দা থেকে সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন ট্রাম্প। করোনাকে পেছনে ফেলে নির্বাচনী প্রচারণায় ফিরেছেন এই মার্কিন প্রেসিডেন্ট। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে তার প্রতি সমর্থন জানাতে হাজার হাজার কৃষ্ণাঙ্গ ও লাতিনো সমর্থকদের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প।

গত ২ অক্টোবর ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রথম প্রকাশ পায়। সে সময় জানা যায় যে, মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও করোনায় আক্রান্ত হয়েছেন। শুধু তাই নয়, প্রেসিডেন্টের আক্রান্তের খবরের পর একের পর এক হোয়াইট হাউসের কর্মকর্তার করোনা সংক্রমণের খবর সামনে আসতে শুরু করে।তিনি বলেন, তাদের উচিত সামাজিক দূরত্ব মেনে চলা এবং মাস্ক ব্যবহার করা। তিনি আরও বলেন, এটাই করার মতো একমাত্র দায়িত্ব। বারান্দায় দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশ্যে যখন বক্তব্য দিচ্ছিলেন তখন ট্রাম্পের মুখে মাস্ক ছিল না। এছাড়া তার সমর্থক যারা সেখানে ভিড় করেছিলেন তাদের মধ্যে অনেকেই মাস্ক পরা থাকলেও সঠিকভাবে সামাজিক দূরত্ব কেউ মেনে চলেননি।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা