করোনা মোকাবিলায় লকডাউন প্রাথমিক উপায় নয় : ডব্লিউএইচও
আন্তর্জাতিক

করোনা মোকাবিলায় লকডাউন প্রাথমিক উপায় নয় : ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক :

করোনাভাইরাস মোকাবিলায় লকডাউনকে প্রাথমিক উপায় হিসেবে ব্যবহার না করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ দূত ডা. ডেভিড নাবারো এক সাক্ষাতকারে এ কথা বলেন।

ডা. ডেভিড নাবারো বলেন, করোনার প্রকোপ শুরুর এক পর্যায়ে এটি নিয়ন্ত্রণে লকডাউন আরোপ করার নীতিকে সমর্থন করেন না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাজ্যের সংবাদ সাময়িকী দ্য স্পেকটেটরের সাংবাদিক অ্যান্ড্রু নিলকে দেওয়া সাক্ষাৎকারে লকডাউনের নেতিবাচক দিকগুলো তুলে ধরে এ কথা বলেন ডা. নাবারো।

ডা. নাবারো বলেন, লকডাউনের ফলে বিশ্বে ক্ষুধার্থ মানুষ ও দারিদ্র্যতার হার অনেকাংর্শে বেড়ে গেছে। ধ্বংসের মুখে পতিত হয়েছে পর্যটনশিল্প। বিশ্বজুড়ে কৃষিজাত পণ্য উৎপাদন দ্রুত কমে গেছে। দরিদ্র জনগোস্ঠীর হার নিচে নামছে। মনে হচ্ছে, আগামী বছর নাগাদ দারিদ্র্যের হার দ্বিগুণ হতে যাচ্ছে। শিশুর পুষ্টিহীনতা দ্বিগুণ হয়ে পড়বে।

এ সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের ছয় হাজারের বেশি চিকিৎসা বিজ্ঞানী করোনাভাইরাসের কারণে আরোপিত লকডাউনে ‘অপূরণীয় ক্ষতির কথা উল্লেখ করে লকডাউন এড়িয়ে যাওয়ার আহ্বান জানিয়ে একটি প্রতিবেদনে স্বাক্ষর করেন।

যুক্তরাষ্ট্রে লকডাউনের ফলে শিশুদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। এ ছাড়া বেড়েছে মাত্রাতিরিক্ত মাদকের ব্যবহার ও পারিবারিক সংঘাত। একটি গবেষণার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন এক্সামিনার এসব তথ্য দেয়।

এ পর্যন্ত করোনায় যুক্তরাষ্ট্রে প্রায় দুই লাখ ২০ হাজার এবং বিশ্বে মোট ১০ লাখ ৮১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছে তিন কোটি ৭৭ লাখের বেশি মানুষ।

সান নিউজ/এসকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

ফোনের অতিরিক্ত ব্যবহার! তৈরি করছে দূরত্ব

একসময় দম্পতিরা একে অপরের সঙ্গে কথা বলার জন্য দিনের পর দিন অপেক্ষা করতেন। অথচ...

বাবার মৃত্যুর পর মাঠে ফিরলেন মেসি

বাবা হোর্হে মেসির মৃত্যুর এক সপ্তাহ পর মাঠে ফিরেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা