আন্তর্জাতিক

হাইতিতে এতিমখানায় অগ্নিকাণ্ড: নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক:

হাইতির রাজধানী পোর্ট আব প্রিন্সের বাইরে একটি এতিমখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন শিশু নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় শুক্রবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

ধারণা করা হচ্ছে, মোমবাতির আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। আগুন লাগার কারণ জানতে এতিমখানায় তদন্ত চালানো হচ্ছে।

কর্মকর্তারা জানান, নিহত শিশুদের মধ্যে দুইজন আগুনে পুড়ে মারা গেছেন। বাকিরা ধোয়ার কারণে শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যায় মারা গেছেন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ না থাকার কারণে জেনারেটর নষ্ট থাকায় মোমবাতি জ্বালানোর পর এই অগ্নিকাণ্ড ঘটে। এতিমখানাটি যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা চার্চ অব বাইবেল আন্ডারস্টেন্ডিংয়ের সহায়তায় পরিচালিত হতো।

সংস্থাটি হাইতিতে প্রায় একশ এতিমখানা পরিচালনা করে। তবে পুড়ে যাওয়া এতিমখানাটি অবৈধ ছিল বলে জানা গেছে।

দাতব্য সংস্থা লুমোস জানায়, হাইতিতে ৭৬০টির বেশি এতিমখানা রয়েছে। এর মধ্যে মাত্র ১৫ শতাংশের লাইসেন্স রয়েছে। এই এতিমখানাগুলোতে প্রায় ৩০ হাজার শিশু বাস করেন।

২০১০ সালের বড় ভূমিকম্পের পর হাইতিতে এ ধরণের এতিমখানার সংখ্যা বেড়েছে বহুগুণ। সুত্র:বিবিসি

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। বুধবার (৫ আগস্ট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা