আন্তর্জাতিক

এরদোয়ানের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক:

কাশ্মীরকে ভারতের অভ্যন্তরীণ বিষয় অ্যাখ্যা দিয়ে তুর্কি প্রেসিডেন্টকে এ নিয়ে নাক না গলাতে আহ্বান জানিয়েছে ভারত।

বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন তুরষ্কের প্রধানমন্ত্রী এরদোয়ান। শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের কাশ্মীর নিয়ে বিভিন্ন মন্তব্যের কারণে এভাবেই কড়া প্রতিক্রিয়া জানায় ভারত।

পাকিস্তানের পার্লামেন্টে দেওয়া যৌথ ভাষণেও এরদোয়ান কাশ্মীর নিয়ে কথা বলেন। তিনি বলেন, আমাদের কাশ্মীরি ভাইবোনরা দশকের পর দশক ধরে সমস্যার মধ্যে আছেন। সাম্প্রতিক সময়ে ভারতের একতরফা সিদ্ধান্তের কারণে এটি আরও তীব্র হয়েছে। কাশ্মীর প্রসঙ্গে সবসময় ইসলামাবাদের পাশে থাকার ঘোষণা দেন তুর্কি প্রেসিডেন্ট।

গত বছর ভারত সরকারের জম্মু ও কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নিয়ে সেখানে কেন্দ্রের শাসন জারির দিকে ইঙ্গিত করে একথা বলেন তুর্কি প্রেসিডেন্ট।

এরদোয়ানের পাকিস্তান সফরে আঙ্কারা ও ইসলামাবাদের মধ্যে হওয়া যৌথ ঘোষণায় কাশ্মীর প্রসঙ্গে থাকা সব বিষয় নয়াদিল্লি প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে এনডিটিভি।

তুর্কি প্রেসিডেন্টের শুক্রবারের মন্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার জানান, আমরা তুর্কি নেতৃত্বকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার এবং পাকিস্তান থেকে ভারত ও এই অঞ্চলে ঢুকে পড়া সন্ত্রাসীদের মারাত্মক হুমকিসহ প্রকৃত পরিস্থিতি নিয়ে জানাশোনার আহ্বান জানাচ্ছি। তুরস্ক-পাকিস্তান যৌথ ঘোষণায় জম্মু ও কাশ্মীর নিয়ে যা যা এসেছে, সবই প্রত্যাখ্যান করছি আমরা। কেননা, এটি ভারতের অবিচ্ছেদ্য অংশ।

এরদোয়ান সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণেও কাশ্মীর নিয়ে নয়া দিল্লির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন।

ভারত সেসময়ও এরদোয়ানের অবস্থান নিয়ে আপত্তি জানিয়েছিল।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা