আন্তর্জাতিক

রাখাইনে বিদ‍্যালয়ে হামলা; আহত ১৯ শিক্ষার্থী

ইন্টারন‍্যাশনাল ডেস্ক:
মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি প্রাথমিক বিদ্যালয়ে গোলাবর্ষণে কমপক্ষে ১৯ শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে । মিয়ানমার সেনাবাহিনী ও একজন আইনপ্রণেতার বরাত দিয়ে এমনটি জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

হামলার বিষয়ে মিয়ানমারের আইন প্রণেতা টুন অং থেইন বলেন, বৃহস্পতিবার বুড়িচংয়ের খামউয়ে চোউং গ্রামের বিদ্যালয়ে কামান থেকে গোলা বর্ষণ করা হয়। তবে কারা হামলা চালিয়েছে সেটি এখনো জানা যায়নি। মিয়ানমারের আইন প্রণেতা আরো জানায়, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর রয়েছে।

এদিকে এই হামলার জন্য বিদ্রোহীদের দুষছেন মিয়ানমারের সেনাবাহিনী। এই বিষয়ে মিয়ানমারের সেনা কর্মকর্তা ব্রিগ্রেডিয়ার জেনারেল জো মিন টুন বলেন, আমরা আহতদের মধ্যে বেশকিছু শিক্ষার্থীকে কাছের একটি সেনা ঘাঁটিতে চিকিৎসা দিয়েছি। আরো পাঁচ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা