আন্তর্জাতিক

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৩৩ জনে। এতে আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৪৯২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৪১ জন। যা আগের তুলনায় প্রায় অর্ধেক। তবে সর্বশেষ যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে চারজন ছাড়া বাকি সবাইন চীনের হুবেই প্রদেশের।

আজ (১৫ ফেব্রুয়ারি) চীনের মধ্য প্রদেশ হুবেইয়ের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

বিবিসি জানায়, ছুটি কাটিয়ে যারা রাজধানী বেইজিংয়ে ফিরছেন তাদের জন্য নতুন নির্দেশ জারি করেছে কর্তৃপক্ষ। বলা হয়েছে, তাদেরকে ১৪ দিন কুয়ারেন্টাইনে থাকতে হবে। অন্যথায় শাস্তি ভোগ করতে হবে। ভয়াবহ করোনা ভাইরাস নিয়ন্ত্রণের জন্য কর্তৃপক্ষ সর্বশেষ এ ব্যবস্থা নিয়েছে। গতকাল শুক্রবার এ বিষয়ে নোটিশ দেয়া হয়।

হুবেই স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল চীনের হুবেই থেকে বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের সরিয়ে নিয়েছে। এছাড়া ফিলিপাইন, হংকং ও জাপানে এ ভাইরাসে মৃত্যুর রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে ভাইরাসটিকে বিশ্ববাসীর জন্য ‘মারাত্মক হুমকি’ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচও মহাপরিচালক ইথিওপিয়ার টেডরস আধানম গেব্রিয়াসেস বলেছেন, যে ভাইরাসটি ‘যেকোনো সন্ত্রাসবাদী পদক্ষেপের চেয়েও শক্তিশালী’ পেতে পারে।

গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

চিকিৎসক নিরাপদ থাকলেই বদলাবে স্বাস্থ্যসেবার চিত্র

বাংলাদেশের স্বাস্থ্য খাতে গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শি...

প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে বড় ধাক্কা খ...

গ্রিনল্যান্ডের আপত্তি উপেক্ষা করে কূপ খননের প্রস্তুতি ওয়াশিংটনের

গ্রিনল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের আপত্তি ও অনুমোদন না থাকা সত্ত্বেও দেশটির প...

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ৩, আহত ১০

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলায় অন্তত তিনজন নিহত ও...

নোয়াখালীতে শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর কবিরহাটে পুকুরে শাক ধুতে গিয়ে পানিতে ডুবে কুলসুম আক্তার লাকী (৩৯) ন...

মুন্সীগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গো...

বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সুনামগঞ্জে ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা