সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

বিক্ষোভে উত্তাল কাশ্মির, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে হাজার হাজার মানুষের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। চলমান বিক্ষোভে সহিংসতায় ৪ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

আরও পড়ুন : চীন যাচ্ছেন পুতিন

মঙ্গলবার (১৪ মে) কালো দিবস হিসেবে ঘোষণা করেছে জম্মু-কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

মুদ্রাস্ফীতি, মূল্যবৃদ্ধি, চড়া রাজস্ব ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে গত শুক্রবার থেকে জেএএসির আহ্বানে রাস্তায় নেমে বিক্ষোভ করে হাজার হাজার মানুষ। সপ্তাহান্তে বিক্ষোভ তীব্রতর হয়। ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। স্কুল, গণপরিবহণ ও ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন : ক্ষুব্ধ হয়ে মার্কিন সেনার পদত্যাগ

সোমবার বিক্ষোভ থামাতে আঞ্চলিক রাজধানী মুজাফফরাবাদে আধা-সামরিক বাহিনী রেঞ্জার্স পাঠায় কর্তৃপক্ষ। এ সময় তারা বেশ কয়েকজন জেএএসি নেতা ও বিক্ষোভকারীকে আটক করে। এ ঘটনায় আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভের ফুটেজে দেখা যায়, একপর্যায়ে উভয়পক্ষ একে অপরকে রড দিয়ে আঘাত করছে। রেঞ্জার্স বাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়ে এবং কাঁদানে গ্যাস ছোড়ে।

আরও পড়ুন : গাজায় শরণার্থী শিবিরে হামলা, নিহত ১৪

নিহত ৪ জনের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাকিস্তানের সম্মিলিত সামরিক হাসপাতালের এক চিকিৎসক জানায়, তাদের মধ্যে অন্তত ৩ জন বন্দুকের গুলিতে মারা গেছেন।

পরিস্থিতি নিয়ে সোমবারই জেএএসির সঙ্গে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের বৈঠক হয়। এ সময় আটা ও বিদ্যুতের মূল্যে ভর্তুকি দেওয়ার জন্য ২৩শ কোটি রুপির প্যাকেজ ঘোষণা করে ইসলামাবাদ সরকার। তারপরও তাৎক্ষণিভাবে পরিস্থিতি শান্ত হয়নি।

আরও পড়ুন : মুম্বাইয়ে ধূলিঝড়ে বিলবোর্ড উপড়ে নিহত ১২

তবে তাদের দাবি মেনে নেওয়ায় চলমান বিক্ষোভ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জেএএসি নেতারা। তবে বিক্ষোভে নিহতদের সম্মান জানাতে মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত ধর্মঘট পালন করবে তারা। দিনটিকে কালো দিবস ঘোষণা করেছে তারা।

কাশ্মীর নিয়ে ৭০ বছরের বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা