সংগৃহীত
আন্তর্জাতিক

সিডনিতে ছুরি হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনির একটি শপিং মলে ছুরি হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও কয়েক জন।

আরও পড়ুন : মার্কিন কর্মীদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা

শনিবার (১৩ এপ্রিল) বিকেল ৪টার কিছু আগে বন্ডি জাংশন শপিং সেন্টারে এই হামলা ঘটে বলে জানিয়েছে সিডনির স্থানীয় সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড। হামলাকারী একজন পুরুষ এবং তাকে থামাতে পুলিশকে গুলি করতে হয়েছে। সে এখনও বেঁচে আছে কি না—নিশ্চিত নয়।

শপিং মলটির অবস্থান সিডনির ওয়েস্টফিল্ড এলাকা। হামলা ঘটার পর পুলিশ মলটির আশপাশের এলাকায় যান চলাচল সীমিত রাখার পদক্ষেপ নিয়েছে।

আরও পড়ুন : ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত ৯

পুলিশ কর্মকর্তারা জানান, ‘আমাদের তদন্ত চলছে। এখন এ ব্যাপারে আর বেশি কিছু বলার সুযোগ নেই।’

এই ঘটনার প্রত্যক্ষদর্শী দুই ব্যক্তি (তারা নিজেদের দুই ভাই বলে পরিচয় দিয়েছেন) অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নাইন নিউজকে জানান, ‘আমরা হঠাৎ দেখলাম একজন ব্যক্তি তাড়াহুড়ে করে মলে ঢুকে এক নারীর দিকে দৌড়ে গেল। ওই নারীর সঙ্গে একটি শিশুও ছিল। তারপরও ওই ব্যক্তি ফের দৌড়ে সামনে এগিয়ে যায়।’

আরও পড়ুন : ইসরায়েলি হামলায় ৬৩ ফিলিস্তিনি নিহত

‘আমরা তাৎক্ষণিকভাবে ওই নারী ও শিশুর কাছে ছুটে গিয়ে দেখলাম, তারা গুরুতর আহত হয়েছেন। নিজেদের শার্ট ছিড়ে তাদের রক্তপাত থামানোর প্রাথমিক চেষ্টা করেছিলাম।’

হামলাকারী সেই ব্যক্তির পরণে ছিল হুডি এবং শর্টস। আরেক প্রত্যক্ষদর্শী বলেন, হামলাকারী উদ্ভ্রান্তের মতো শপিং মলে ছুটে বেড়াছিল এবং এর মধ্যেই কয়েকজনকে ছুরিকাঘাত করে সে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা