ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং

মো. রাশেদুজ্জামান (রাশেদ), পঞ্চগড় প্রতিনিধি: ভিটামিন ‘এ’র অভাবজনিত সমস্যা প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের অধীনে বছরে ২ বার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আয়োজন করে পঞ্চগড় স্বাস্থ্য বিভাগ।

আরও পড়ুন: বৃষ্টিতে সবজির দাম চড়া, অসহায় ক্রেতারা

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪ টায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পঞ্চগড় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’-স্লোগান নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা. মো. মোস্তফা জামান চৌধুরী।

তিনি জানান, পঞ্চগড়ের ৫ টি উপজেলায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে আগামী ১২ ডিসেম্বর সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

আরও পড়ুন: প্রহরীকে হত্যা, ৩ কোটি টাকার স্বর্ণ লুট

ক্যাম্পেইন কেন্দ্রগুলোতে ৬-১১ মাসের শিশুদের নীল রংয়ের ক্যাপসুল এবং ১২-৫৯ মাসের শিশুদের লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। এতে কোনো প্রকার পাশ্বপ্রতিক্রিয়া নেই। তবে কোনো শিশুর ডাইরিয়া বা জ্বর থাকলে তাদের এ ক্যাপসুল খাওয়ানো যাবে না।

এবারের ক্যাম্পেইনে প্রত্যাশিত লক্ষমাত্রা ধরা হয়েছে, ৬-১১ মাস বয়সী শিশু ১৮ হাজার ৫০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ৪২২ জন। ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে কেন্দ্র মোট সংখ্যা ১০৭৭ টি। প্রতিটি কেন্দ্রে ২ জন করে স্বেচ্ছাসেবক দল থাকবে মোট সংখ্যা ২১৫৪ জন।

ভিটামিন ‘এ’ প্লাস অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে। এ ভিটামিন শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতাসহ শিশুর মৃত্যুর ঝুঁকি কমায়।

আরও পড়ুন: তাপমাত্রা কমার আভাস

এ কর্মশালার আয়োজনে করে পঞ্চগড় স্বাস্থ্য বিভাগ এবং বাস্তবায়নে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্ঠি সেবা স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়ের স্থানীয় প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা