ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

বোয়ালমারীতে ডেঙ্গু রোগীর মৃত্যু

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: কদমতলীতে বিস্ফোরণ, ৪ শ্রমিক দগ্ধ

মৃতের নাম হুমায়ূন খান (৫০)। তিনি আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রামের রুহুল খানের ছেলে।

জানা যায়, হুমায়ুন খান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শনিবার (১৮ নভেম্বর) বেলা ৩ টা ৫০ মিনিটে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। আজ ভোর ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আরও পড়ুন: তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কে এম মাহমুদ রহমান বলেন, রোগীর অবস্থা ভালো না থাকায় তাকে গতকালই ফরিদপুর রেফার্ড করা হয়েছিল।

রোগীর স্বজনরা তাকে ফরিদপুর না নিয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই রাখেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আর ভোর ৫ টায় মারা যান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা