ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

ডেঙ্গুতে তরুণের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল ২ জনের

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহত আনোয়ার হোসেন হৃদয় (২০) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নয়া মিয়া মেস্ত্রী বাড়ির মো. বাহার মিয়ার ছেলে।

বুধবার (১৫ নভেম্বর) রাত সোয়া ২ টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পদুয়া বাজার এলাকায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ট্রেনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

নিহতের ফুফাতো ভাই চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহিন উদ্দিন শামীম বলেন, হৃদয় পেশায় একজন মাটি কাটার এক্সেবেলেটর চালক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হৃদয় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথমে বাড়িতে থেকেই চিকিৎসা নেন। বুধবার সকালে তাকে বসুরহাট প্রাইভেট হাসপাতালে আনা হয়।

আরও পড়ুন: চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

তার ডেঙ্গু পজিটিভ রিপোর্ট এলে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার প্লাটিলেট ৪৫ হাজারের নিচে নেমে গেলে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বুধবার রাত সোয়া ২ টার দিকে তার মৃত্যু হয়।

ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথমবার কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৫ জন ডেঙ্গু রোগী।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা