সংগৃহীত
স্বাস্থ্য

একদিনে আরও ২৪ প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এ নিয়ে চলতি বছর ১ হাজার ৫২০ জনের মৃত্যু হলো।

আরও পড়ুন: জাতীয় নির্বাচন ৭ জানুয়ারি

বুধবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৩ জন ঢাকা সিটির ও ১১ জন ঢাকা সিটির বাইরের। একইসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬২৩ জন। এর মধ্যে ঢাকা সিটির ৩৪৯ জন ও ঢাকা সিটির বাইরে ১ হাজার ২৭৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৫ হাজার ৭৫৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

আরও পড়ুন: সংলাপের সুযোগ নেই

এখন পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ৯৬ হাজার ৬৬৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ২ লাখ ৮৯ হাজার ৩৯০ জন। মারা গেছেন মোট ১ হাজার ৫২০ জন। এরমধ্যে ঢাকা সিটির ৮৮৫ জন ও ঢাকা সিটির বাইরের ৬৩৫ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা