ছবি : সংগৃহিত
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ২১৪৯

নিজস্ব প্রতিবেদক: এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৯ জনের মৃত্যু হয়েছে এবং আরও ২১৪৯ জন হাসপাতালে ভর্তি হন।

আরও পড়ুন: আরও ১০ মৃত্যু, হাসপাতালে ১৯৮৪

ঢাকার বিভিন্ন হাসপাতালে এ রোগে আক্রান্তদের মধ্যে ভর্তি হয়েছেন ৮৩৪ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৩১৫ জন ভর্তি হয়েছেন।

বুধবার (১৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

আরও পড়ুন: ডেঙ্গুতে নতুন রেকর্ড, একদিনে ১৮ মৃত্যু

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ১৬৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ২ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ১৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু ১১, হাসপাতালে ভর্তি ২৯০৫

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৯২ হাজার ২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

এর মধ্যে ঢাকায় ৪৫ হাজার ২৩০ জন এবং ঢাকার বাইরে ৪৬ হাজার ৭৯৪ জন চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন: খুলনায় ডেঙ্গু রোগীর মৃত্যু

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ৮২ হাজার ৪২৪ জন বাড়ি ফিরেছেন। ঢাকায় ৪০ হাজার ৮৯৯ এবং ঢাকার বাইরে ৪১ হাজার ৫২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

প্রসঙ্গত, চলতি ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৩৪ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা