ছবি : সংগৃহিত
স্বাস্থ্য

ডেঙ্গুতে নতুন রেকর্ড, একদিনে ১৮ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: এডিস মশা বাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে একদিনে নতুন রেকর্ড ১৮ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময়ে আরও ২৪৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু ১১, হাসপাতালে ভর্তি ২৯০৫

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯১৯ জন ভর্তি হয়েছেন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫৬১ জন।

সোমবার (১৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৪৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

আরও পড়ুন: খুলনায় ডেঙ্গু রোগীর মৃত্যু

রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪ হাজার ১৪০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ২৯১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ৮৭ হাজার ৮৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৩ হাজার ৬৬৫ জন এবং ঢাকার বাইরে ৪৪ হাজার ২২৬ জন চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন: প্রয়োজনে স্যালাইন আমদানি

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ৭৮ হাজার ৪৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে ঢাকায় ৩৯ হাজার ২০৭ এবং ঢাকার বাইরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ হাজার ৮৩৭ জন।

প্রসঙ্গত, চলতি ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪১৬ জনের মৃত্যু ঘটেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা