ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

বিশ্বে আরও ২২৩ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা মহামারিতে আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে। তবে বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। এ সময় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দুই শতাধিক মানুষ।

আরও পড়ুন : পুকুরে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

বৃহস্পতিবার (৪ মে) সকালে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২২৩ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ লাখ ৬৮ হাজার ৪২৮ জনে।

এ সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৮৯০ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৭৪ লাখ ২৭ হাজার ১৩৩ জনে।

আরও পড়ুন : বিমানবন্দর সড়কে যান চলাচল সীমিত

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২০ হাজার ১৯৭ জন এবং মারা গেছেন ৮ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ১২ লাখ ১২ হাজার ৫৯৮ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৫০৫ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ সময় দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৮৩ জন এবং মারা গেছেন ৪৯ জন। করোনা মহামারি সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৬৭ লাখ ২৮ হাজার ৫৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৬১ হাজার ৯০০ জন মারা গেছেন।

আরও পড়ুন : অর্ধশতাধিক দোকান-ঘর পুড়ে ছাই

গত ২৪ ঘণ্টায় জাপানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৩১ জন এবং মারা গেছেন ২৭ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৩৭ লাখ ৫৯ হাজার ৬১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭৪ হাজার ৫৯৬ জন মারা গেছেন।

একই সময়ে রোমানিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৭৭৮ জন এবং মারা গেছেন ৪২ জন।

আরও পড়ুন : বৃহস্পতিবার সীমিত পরিসরে ব্যাংক খোলা

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৭১৫ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ১ হাজার ১২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৬ হাজার ৬৪৫ জন মারা গেছেন।

একই সময়ে হংকংয়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৩৪ জন এবং মারা গেছেন ১২ জন।

আরও পড়ুন : বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

এছাড়া গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৩৩ জন। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৮ লাখ ৬২ হাজার ৬৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৩৯৯ জনের।

একই সময়ে ইন্দোনেশিয়ায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৬৪৭ জন এবং মারা গেছেন ২৫ জন।

আরও পড়ুন : র‌্যাগিংয়ে জড়ালে আইন অনুযায়ী ব্যবস্থা

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

রংপুর বিভাগের সেরা হয়ে জাতীয় পর্যায়ে উলিপুরের শাহীন আলম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদয...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

১০ মরদেহের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে লাশ হস্তান্তর

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রেস্টুরেন্ট...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা