আরও ৪০৯ হাসপাতালে ভর্তি
স্বাস্থ্য

আরও ৪০৯ হাসপাতালে ভর্তি

সান নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: রাজনীতিতে অযোগ্য ইমরান খান

এ নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২০৭ জনে। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১১০ জনের।

শুক্রবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: মানুষের কষ্ট হচ্ছে

প্রতিবেদন বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩০৪ জন এবং ঢাকার বাইরে ১০৫ জন।

চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৯ হাজার ১০৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে ২৫ হাজার ৭৯০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

আরও পড়ুন: বেড়েছে মোটা চালের দাম

প্রসঙ্গত, ২০২০ সালে করোনার প্রাদুর্ভাবের সময় ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা