ডেঙ্গুতে ৫ জনের প্রাণহানি
স্বাস্থ্য

ডেঙ্গুতে ৫ জনের প্রাণহানি

সান নিউজ ডেস্ক: সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর একদিনে এটিই সর্বোচ্চ প্রাণহানি। এ নিয়ে চলতি বছরে ৩১ জনের মৃত্যু হলো ডেঙ্গিতে।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত ৭ সমঝোতা স্মারক সই

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৮৪ জন। এর মধ্যে ২২৪ জনই ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। বর্তমানে সারা দেশে ভর্তি রোগী ৮৫০ জন। যার মধ্যে ঢাকাতেই ভর্তি রোগীর সংখ্যা ৭১১ জন। এ বছর এখন পর্যন্ত মোট ৭ হাজার ৩৯৭ জন ডেঙ্গি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: লিজ ট্রাসের জয়, ২ মন্ত্রীর পদত্যাগ

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গুতে এ বছরের আগস্ট মাসে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে। সেখানে সেপ্টেম্বরের ৬ দিনেই মারা গেছেন ১০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, এ বছর ডেঙ্গিতে মৃত্যু হওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ জনই ঢাকা সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। আর চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ১৬ জন, তাদের ১৫ জনই কক্সবাজারের। এ ছাড়া বরিশালে দুজনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা