স্বাস্থ্য

৬ লাখের বেশি শিশু পেল করোনার টিকা

সান নিউজ ডেস্ক : ২৫ আগস্ট দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে ৫ থেকে ১১ বছরের শিশুদের (প্রাথমিকের শিক্ষার্থী) টিকাদান কার্যক্রম শুরু করা হয় । ইতিমধ্যে এই কার্যক্রমে প্রথম ডোজের টিকার আওতায় এসেছে ৬ লাখ ৩৩ হাজার ৯৯৪ জন শিশু । গত ২৪ ঘণ্টায় সারাদেশে টিকা নিয়েছেন ৭৭ হাজার ৫৪১ শিশু।

আরও পড়ুন : কেনা হচ্ছে ১০ লাখ টন চাল-গম

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন স্বাক্ষরিত করোনার টিকাদান বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে টিকাদান কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ৫ লাখ ৬৯ হাজার ২২৫ জন। এছাড়া, দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ১৩ লাখ ১৭ হাজার ৩৫৪ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন ৪ কোটি ৪০ লাখ ৩৩ হাজার ১২৩ জন।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার) সারাদেশে প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে ৮২ হাজার ৮৬ জনকে, দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ২২ হাজার ১৭৪ জনকে। এছাড়াও এই সময়ে বুস্টার ডোজ টিকা পেয়েছেন ৮৬ হাজার ৫৩১ জন। এগুলো দেয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

আরও পড়ুন : লিজ ট্রাসের জয়, ২ মন্ত্রীর পদত্যাগ

প্রসঙ্গত, দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত বছরের ২৭ জানুয়ারি। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। দেশে এখন ৫ বছর বয়সী যেকোনো মানুষ টিকা নিতে পারছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা