শনাক্ত বেড়েই চলছে    
স্বাস্থ্য

শনাক্ত বেড়েই চলছে    

সান নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে এসময় নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৩৪ জনের শরীরে।

আরও পড়ুন : জনগণ পাশে বলেই পদ্মা সেতু হয়েছে

এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জনই থাকলো এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ৫৪১ জনে পৌঁছেছে।

বুধবার (১ জুন) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আরও পড়ুন : মেক্সিকোয় ঘূর্ণিঝড়ের আঘাতে নিহত ১০

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদিন শনাক্তের হার ০.৬৩ শতাংশ।

দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৮৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর ১.৪৯ শতাংশ।

আরও পড়ুন : কমছে রেমিট্যান্স প্রবাহ

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ৩৫৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩ হাজার ১১৭ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭.৪২ শতাংশ।

আরও পড়ুন : আমরা নতুন শিক্ষাব্যবস্থা নিয়ে উজ্জীবিত

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়। এছাড়া গত বছরের ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা