বিশ্বে এ পর্যন্ত করোনায় ৪২ কোটির অধিক মানুষ আক্রান্ত হয়েছেন (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য

আরও ১০ হাজার মৃত্যু দেখল বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় শনাক্ত এবং মৃত্যু দুটোই বেড়েছে। এ দিন সারাবিশ্বে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১০ হাজার ৪৪৫ জন। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় দুই হাজার। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৫৯ লাখ ৩৫ হাজার ৫৮১ জনে।

এসময় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৭৪ হাজার ৩০৫ জন। এতে দেখা যায়, আগের দিনের তুলনায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে দেড় লাখের বেশি। মহামারির শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত বেড়ে হয়েছে ৪২ কোটি ৯৭ লাখ ৮১ হাজার ৯৯৮ জন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু এবং সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া যায়।

এদিকে বিশ্বে গত একদিনে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে জার্মানিতে। এছাড়াও দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। প্রাণহানিতে এরপরই আছে ব্রাজিল, রাশিয়া, মেক্সিকো, ভারত, জার্মানি, পোল্যান্ডের মতো দেশগুলো।

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন ও মৃত্যু হয়েছে ২৫৩ জনের। দেশটিতে এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ ৯২ হাজার ৬২১ জন সংক্রমিত ও ১ লাখ ২২ হাজার ৬২২ জনের মৃত্যু হয়েছে।

প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে দুই হাজার ৪২০ জন মারা গেছেন গত একদিনে। এসময় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৩৭৭ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত ৮ কোটি ৩ লাখ ৬৬ হাজার ৬৯৭ জন সংক্রমিত ও ৯ লাখ ৬৬ হাজার ৩৯৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে হামলা

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব পাওয়া যায়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়লে গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা দেয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা