রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য

রামেকে আরও দুজনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা (কোভিড-১৯) উপসর্গ নিয়ে আরও দুজন মারা গেছেন। তাদের দুজন পাবনা জেলার বাসিন্দা।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেন।

শামীম ইয়াজদানী জানান, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালে দুই নারী রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের বয়স ৬১ বছরের ওপরে। অন্যজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হবে।

এদিকে রামেকের করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৩১ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ৩০। করোনা নিয়ে ভর্তি আছেন ১২ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১২ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৭ জনের। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন রোগী। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ৯ জন।

আরও পড়ুন: ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বর্তমানে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নওগাঁর ৭ জন, নাটোরের ৩ জন, পাবনার ৩ জন, চুয়াডাঙ্গার একজন ও সিরাজগঞ্জের একজন রোগী হাসপাতালে ভর্তি আছেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা