বিশ্বে একদিনে মারা গেছেন ১১ হাজারের অধিক মানুষ (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য

বিশ্বে করোনা শনাক্ত ৪২ কোটি ছুঁইছুঁই

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ২০ লাখ ১৩ হাজার ৮৯৬ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪১ কোটি ৯৯ লাখ ৮৭ হাজার ৮৯০। এছাড়া নতুন করে করোনায় মারা গেছেন ১১ হাজার ১৪২ জন। এখন পর্যন্ত মোট মারা গেছেন ৫৮ লাখ ৮০ হাজার ৪৭৭ জন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছেন দুই লাখ ২৭ হাজার ৬১৩ জন ও মারা গেছেন ২৪৪ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন এক লাখ ৫৩ জন, মৃত্যু হয়েছে দুই হাজার ১১৭ জনের। রাশিয়ায় মৃত্যু হয়েছে ৭৯০ জনের এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৬২২ জন। স্পেনে আক্রান্ত ৩৪ হাজার ২১৩ ও মৃত্যু ৩৬০ জন। ব্রাজিলে মারা গেছেন এক হাজার ১২৯ জন ও আক্রান্ত হয়েছেন এক লাখ ২৯ হাজার ২৬৬ জন।

ভারতে মৃত্যু হয়েছে ৪৯৬ জনের এবং আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৭০৭ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৮৯৯ জন ও মৃত্যু হয়েছে ১৮৩ জনের। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৩৩০ জন ও মৃত্যু হয়েছে ২৫৯ জন। তুরস্কে আক্রান্ত ৯২ হাজার ৪০৬ জন ও মৃত্যু ২৫৮ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৮৯০ জন ও মৃত্যু হয়েছে ৩২০ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৩৪৫ জন ও মৃত্যু হয়েছে ২৮৭ জনের।

আরও পড়ুন: ৩০ ট্রেনচালক পদের জন্য ২৮ হাজার নারীর আবেদন

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব পাওয়া যায়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়লে গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা দেয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা