করোনা সংক্রমণ (ছবি: প্রতীকী)
স্বাস্থ্য

চট্টগ্রামে করোনা শনাক্তের হার ৪ দশমিক ৭৪

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৫১০টি নমুনা পরীক্ষা করে ১১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ৪ দশমিক ৭৪ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় আক্রান্ত কেউ মারা যায়নি।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য তথ্য জানা যায়।

এতে বলা হয়, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৬টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৮৫ জন নগরের এবং ৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। উপজেলার মধ্যে লোহাগাড়ার ১, সাতকানিয়ার ২, বাঁশখালীর ১, আনোয়ারার ১, পটিয়ার ৩, বোয়ালখালীর ৪, রাঙ্গুনিয়ার ২, রাউজানের ১, হাটহাজারীর ২, ফটিকছড়ির ৫, সীতাকুণ্ডের ৫ ও মীরসরাইয়ের ৭ জন রয়েছেন। এদিন কর্ণফুলী ও সন্দীপ উপজেলায় কোন রোগী শনাক্ত হয়নি।

এদিকে এ নিয়ে চট্টগ্রামে আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ২৫ হাজার ৭৮৬ জনে এসে দাঁড়িয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯১ হাজার ৪৬৫ জন। ৩৪ হাজার ৩২১ জন বিভিন্ন উপজেলার।

আরও পড়ুন: কলেজছাত্রীকে আটকে রেখে ধর্ষণের ঘটনায় আটক ১

চট্টগ্রামে প্রথম করোনা (কোভিড১৯) রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৩ এপ্রিল। এরপর ৯ এপ্রিল এ ভাইরাসে প্রথম এক জনের মৃত্যু হয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা