রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য

রামেকে করোনায় চার জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় চারজন মারা গেছেন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, রামেক করোনা ইউনিটে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৩৯ জন রোগী। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৩৮ জন। করোনা নিয়ে ভর্তি আছেন ২৪ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৮ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫ জন। এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন চারজন।

আরও পড়ুন: গলিত লোহা ছিটকে তিন শ্রমিক দগ্ধ

এদিকে রাজশাহীতে ১২৩টি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ১০টিতে। জেলায় করোনা শনাক্তের হার ৮ দশমিক ১৩ শতাংশ। একই ল্যাবে জয়পুরহাটের ১৬৪টি নমুনা পরীক্ষায় ২৪টিতে, নাটোরের ১৩৮টি নমুনা পরীক্ষায় ৩৬টিতে এবং চাঁপাইনবাবগঞ্জের ২৮টি নমুনা পরীক্ষায় ৩টিতে করোনা ধরা পড়েছে। করোনা শনাক্তের হার জয়পুরহাটে ১৪ দশমিক ৬৩, নাটোরে ২৬ দশমিক ৯ এবং চাঁপাইনবাবগঞ্জে ১০ দশমিক ৭১ শতাংশ।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা