বিশ্বে একদিনে মারা গেছেন ১০ হাজারের অধিক মানুষ (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য

বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণ এবং মৃত্যু দুটোই বেড়েছে। এসময়ে ১৯ লাখ ৫০৪ জন সংক্রমিত হওয়ার পাশাপাশি এ ভাইরাসে মৃত্যু হয়েছে ১০ হাজার ৫৫ জনের। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ ভাইরাসে মোট সংক্রমণ বেড়ে ৪১ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার ১৪৩ জন ও মোট মৃত্যু বেড়ে ৫৮ লাখ ৫৫ হাজার ৭০৬ জনে দাঁড়িয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

এদিকে আগের দিন ৭ হাজার ৫২১ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছিলেন ১৪ লাখ ৫১ হাজার ৯৩৩ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় জার্মানিতে সর্বোচ্চ ১ লাখ ৭৭ হাজার ৫১৫ জন আক্রান্ত হয়েছেন। এসময়ে মৃত্যু হয়েছে ২১৪ জনের। এ নিয়ে দেশটিতে মোট সংক্রমিত ১ কোটি ২৬ লাখ ৯২ হাজার ৪২ জন ও মোট মারা গেছেন ১ লাখ ২০ হাজার ৯২৪ জন।

দৈনিক সংক্রমণের দিক থেকে জার্মানির পরেই আছে রাশিয়া, ফ্রান্স, ব্রাজিল, যুক্তরাষ্ট্র এবং তুরস্ক। এরমধ্যে রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৬৬ হাজার ৬৩১ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মৃত্যু হয়েছে ৭০৪ জনের। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত এক কোটি ৪৪ লাখ ৮০ হাজার ৫৯৬ জন ও মারা গেছেন তিন লাখ ৪১ হাজার ৬৩৫ জন।

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে এক লাখ ৪২ হাজার ২৫৩ জন সংক্রমিত ও মৃত্যু হয়েছে ৩৯০ জনের। এ নিয়ে দেশটিতে মোট সংক্রমিত দুই কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৫৫৫ জন ও মৃত্যু হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৫৭৯ জনের।

আরও পড়ুন: বাংলাদেশিদের ইউক্রেন ত্যাগের পরামর্শ

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব পাওয়া যায়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়লে গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা দেয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা