ছবি-সংগৃহিত
স্বাস্থ্য

মানিকগঞ্জে করোনায় আক্রান্ত আরও ৯৪ জন

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৮৫টি নমুনার প্রাপ্ত রিপোর্টে ৯৪ জনের মহামারি করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার ৫০.৮১ শতাংশ।

শুক্রবার (২৮ জানুয়ারি)সিভিল সার্জন কার্যালয়ের মেডিক‌্যাল অফিসার ডাক্তার কনক মাশরাফি সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৮৫টি নমুনার প্রাপ্ত ফলাফলে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ৩৭ জন, শিবালয় উপজেলায় ১৬ জন, হরিরামপুর উপজেলায় ১২ জন, দৌলতপুর উপজেলায় ১০, সিংগাইর উপজেলায় ৯ জন, সাটুরিয়া উপজেলায় ৭ জন ও ঘিওর উপজেলায় ৩ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭২৭ জন।

এর মধ্যে ৮ হাজার ১২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা বিভিন্ন হাসপাতালে ও নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা