স্বাস্থ্য

চট্টগ্রামে করোনায় মৃত্যু ৪

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে চার জন মারা গেছেন। এ সময় এক হাজার ১৬৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রামের ১৪টি ল্যাবে তিন হাজার ৬৫০টি নমুনা পরীক্ষা করে এক হাজার ১৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৯৭ শতাংশ।

এর মধ্যে ৮৮৭ জন চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ২৮০ জন বিভিন্ন উপজেলা বাসিন্দা। এর মধ্যে লোহাগাড়ার ১০, সাতকানিয়ার পাঁচ, বাঁশখালীতে ১০, আনোয়ারায় ২৪, চন্দনাইশে ১২, পটিয়ায় ১৮, বোয়ালখালীতে ১৬, কর্ণফুলীতে এক, রাঙ্গুনিয়ায় ২৪, রাউজানে ৪০, হাটহাজারীতে ৫৩, ফটিকছড়ির ৩২, মিরসরাইয়ে ১৬, সীতাকুণ্ডে ১১ ও সন্দ্বীপ উপজেলায় আট জন রোগী শনাক্ত হন।

উল্লেখিত, এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে এক লাখ ১৭ হাজার ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৫ হাজার ৫২৪ জন। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা। আর করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩০ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৪ জনের।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা