ছবি-সংগৃহিত
স্বাস্থ্য

করোনা আক্রান্ত দুদকের ডিজি ও পরিচালকসহ ৫৫ জন

নিজস্ব প্রতিবেদক : এবার মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন মহাপরিচালক (ডিজি) ও চার পরিচালকসহ মোট ৫৫ জন কর্মকর্তা-কর্মচারী।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে দুদকের জনসংযোগ শাখার উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, আক্রান্তদের মধ্যে দুদকের প্রধান কার্যালয়ের কর্মকর্তার সংখ্যা ২২ জনের বেশি। বিভাগীয় কার্যালয়ের ৬ জন এবং সমন্বিত জেলা কার্যালয়ে ১৬ জন রয়েছেন। এছাড়া আরও অনেক কর্মকর্তা করোনা পরীক্ষা করিয়েছেন। আক্রান্তরা বাসায় চিকিৎসা নিচ্ছেন।

প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দুদকের মোট দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন। এক পরিচালকসহ তিনজনের মৃত্যুও হয়েছে। তবে অধিকাংশই বড় জটিলতা ছাড়াই সুস্থ হয়েছেন।

এ বিষয়ে দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খান বলেন, কাজ করতে গিয়ে প্রতিনিয়ত কর্মকর্তা-কর্মচারীরা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। তারপরও আমাদের কর্মকাণ্ড চলমান। সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে কমিশনের যাবতীয় কর্মকাণ্ড চলমান থাকবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা