ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত ৪৯ জন

কুষ্টিয়া প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেলায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৯ জন। তবে এ সময় এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আনোয়ারুল ইসলাম জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ পর্যন্ত ২৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। করোনা শনাক্ত হয় ৪৯ জনের শরীরে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১.২১ শতাংশ। এ সময় সুস্থ হয়েছেন ১৬ জন।

তিনি আরও জানান, গত এক সপ্তাহে কুষ্টিয়া জেলায় ১৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দুই জন। আগের সপ্তাহে জেলায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়। এখন প্রতিদিনই জেলায় পাল্লা দিয়ে করোনার সংক্রমণ বাড়ছে।

সিভিল সার্জন জানান, ওমিক্রন ভেরিয়েন্টে আক্রান্ত রোগীদের মধ্যে খুব বেশি লক্ষণ দেখা যাচ্ছে না। বর্তমানে ১৭৩ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৫ জন চিকিৎসা নিচ্ছেন। এ হাসপাতালে করোনার জন্য ৫০টি বেড রাখা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা