স্বাস্থ্য

বোয়ালমারীতে করোনার টিকা পেল ১৮ হাজার শিক্ষার্থী

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ১২ থেকে ১৮ বছর বয়সী আঠারো হাজার ২৯৬ জন স্কুলশিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হয়েছে। ৯ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের একটি শীততাপ নিয়ন্ত্রিত টিকাদান কক্ষের দুটি বুথে এ টিকা দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১২ থেকে ১৮ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া হয়েছে। ৯ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত এ কেন্দ্রে প্রতিদিন গড়ে এক হাজার ৫০০ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান মিয়া জানান, বোয়ালমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের তালিকা অনুযায়ী উপজেলার ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ১২ থেকে ১৮ বছর বয়সী অধ্যয়নরত মোট শিক্ষার্থীর সংখ্যা ২২ হাজার। এর মধ্যে ১৮ হাজার ২৯৬ জন স্কুল শিক্ষার্থীকে এই টিকা দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ১২ থেকে ১৭ বছর পূর্ণ বয়সী কেউ যদি করোনা টিকা ( ফাইজার) নিতে বাকি থকে, তবে আগামী শনিবার ও রবিবারের মধ্যে টিকা নেয়ার অনুরোধ করছি। এরপর আর টিকা পাওয়ার সম্ভাবনা খুবই কম।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা