ছবি-সংগৃহিত
স্বাস্থ্য

মানিকগঞ্জে করোনায় ১ জনের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মানিকগঞ্জ জেলায় ২৪ ঘণ্টায় ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময় মারা গেছেন ১ জন।

বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী এতথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় জানায়, জেলায় এ পর্যন্ত ৪৯ হাজার ৩৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৩০০ জনের শরীরে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৯৫ জন। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ১২৬ জন রোগী।

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আওয়াতধীন কোভিড ডেডিকেটেড ইউনিটে বর্তমানে করোনা পজিটিভি রোগী চিকিৎসাধীন আছেন ৪ জন। এছাড়া আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন ১৪ জন।

সিভিল সার্জন মোয়াজ্জেম আলী বলেন, জেলায় আবারও করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। এজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ঘরের বাহিরে বের হলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করতে হবে। এছাড়া করোনার সংক্রমণ রোধে মানিকগঞ্জবাসীকে সরকারের দেওয়া ১১ টি বিধিনিষেধ মেনে চলতে হবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা