স্বাস্থ্য

প্রবাসীরা আপাতত ভ্রমণ স্থগিত রাখুন

নিজস্ব প্রতিবেদক: প্রবাসীদের আপাতত দেশে না আসতে নিরুৎসাহিত করছে স্বাস্থ অধিদফতর। বিশেষ করে যারা ওমিক্রন শনাক্ত হওয়া দেশে অবস্থান করছেন, তাদের ভ্রমণ আপাতত স্থগিত রাখতে অনুরোধ করেছে অধিদফতর।

বুধবার (১ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ আহ্বান জানান।

মুখপাত্র বলেন, 'প্রবাসী ভাই বোনেরা যারা এ সময় দেশে আসতে চান, আপনারা ভ্রমণ পরিকল্পনা আপাতত স্থগিত রাখুন। যারা দক্ষিণ আফ্রিকা বা ইউরোপে আছেন, বিশেষ করে যেসব দেশে ওমিক্রণের ভ্যারিয়েন্টটি অধিক সংখ্যায় শনাক্ত হচ্ছে তাদের প্রতি এটা আমাদের বিনীত অনুরোধ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভ্রমণ পরিকল্পনা একেবারে বন্ধ রাখুন। এই কাজটি করলে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের সারাদেশে করোনা রোধে যে সর্বোচ্চ চেষ্টাটি আছে, সেটা বেগবান হবে।'

ডা. নাজমুল ইসলাম জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রনকে 'ভ্যারিয়েন্ট অব কনসার্ন' হিসেবে ঘোষণা করেছে। এটা সম্পর্কে প্রতিনিয়ত নতুন তথ্য-উপাত্ত পাওয়া যাচ্ছে। এদিকে আমাদের গভীর মনোযোগ আছে এবং সরকার এই পরিস্থিতি মোকাবিলার জন্য সব প্রাক-প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে।

তিনি বলেন, 'এই মুহূর্তে সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে ভ্রমণ। এই সংক্রমণের ঝুঁকি থেকে দেশবাসীকে রক্ষা করার জন্য পরিস্থিতির সঙ্গে মিল রেখে আমাদের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে। বন্দরগুলোতে আমরা সতর্কতা দিয়েছি। কোয়ারেন্টিনের বিধি-নিষেধ শিথিল করা হয়েছিল সেটি আর শিথিল নেই। কোয়ারেন্টিনের বিধি-নিষেধ আমরা কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা দিয়েছি।'

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা