স্বাস্থ্য

মৃত্যু-শনাক্ত কমে সুস্থ বেশি

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় মৃত্যু ও শনাক্ত সংখ্যা কমেছে। এই সময়ের মধ্যে মারা গেছেন একজন। আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৭৩ জন। আর সুস্থ হয়েছেন ৩৬৮ জন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট মারা গেলেন ২৭ হাজার ৯৮১ জন। মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৭৬ হাজার ২৮৪ জন। আর মোট সুস্থ হলেন ১৫ লাখ ৪০ হাজার ৯৬৫ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৯ হাজার ৯২৪টি। পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৮০২টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি আট লাখ ৮৮ হাজার ৭৫১টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৭৭ লাখ ৭৩ হাজার ৮৩২টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩১ লাখ ১৪ হাজার ৯১৯টি।

গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার এক দশমিক ৩৮ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৪৮ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন নারী। তাকে নিয়ে দেশে এখন পর্যন্ত মোট নারী মারা গেলেন ১০ হাজার ৭৬ জন এবং পুরুষ মারা যান ১৭ হাজার ৯০৫ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া নারীর বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তিনি ঢাকা বিভাগের বাসিন্দা। তার মৃত্যু হয়েছে একটি বেসরকারি হাসপাতালে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের দূত সার্জিও গর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

মিরপুর-১০ ও ফার্মগেটে বোমা আতঙ্ক, যা জানালো ডিএমপি

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এবং ফার্মগেট এলাকায় শনিবার (১ আগস্ট) পৃথক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা