স্বাস্থ্য

ঢামেক করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বুধবার (১০ জুন) আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জনের শরীরে করোনার পজিটিভ ছিল বলে ঢাকা মেডিকেলের মর্গ সূত্রে জানা গেছে।

সূত্র আরও জানায়, গত রাত ১২টার পর থেকে এখন পর্যন্ত মোট ১২ জন মারা গেছেন। এদের মধ্যে ৩ জন করোনা পজিটিভ, বাকি ৯ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

গত ৮ দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১২৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২২ জনের করোনা পজিটিভ ছিল। গত রোববার ও সোমবার দু’দিনে ঢামেকের করোনা ইউনিটে মৃত্যু হয়েছে ৩৯ জনের।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে গত ২ মে চালু হয় করোনা ইউনিট। পরে হাসপাতালের নতুন ভবনে (হাসপাতাল-২) তা বর্ধিত করা হয় ১৬ মে থেকে। এই ইউনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে উপসর্গ নিয়ে অনেক রোগী ভর্তি হচ্ছেন।

ঢামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ জানান, ঢামেকে করোনা পজিটিভ ও উপসর্গ আছে এমন রোগীদের আলাদা আলাদা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বার্ন ইউনিটে ২৫০টি শয্যার ব্যবস্থা রয়েছে। পরে ১৬ মে হাসপাতালের নতুন ভবনে করোনা ইউনিট-২ উদ্বোধন করা হয়। সেখানে ৫০০ রোগীর শয্যা তৈরি করা হয়েছে। সবমিলিয়ে ঢামেকে ৭৫০ জন করোনা রোগীর চিকিৎসার ব্যবস্থা আছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা