স্বাস্থ্য

উপসর্গহীনরা সংক্রমণ ছড়ায় কম: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হলেও উপসর্গহীন ব্যক্তিদের মাধ্যমে ভাইরাস সংক্রমণের খুব একটা প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মতে, উপসর্গহীনদের নিয়ে খুব বেশি চিন্তা না করে এখন উপসর্গ দেখা দেয়া রোগীদের শনাক্ত করে আলাদা রাখাটাই গুরুত্বপূর্ণ।

সোমবার (০৮ জুন) ডব্লিউএইচও’র এমার্জিং ডিজিজেস অ্যান্ড জুনোসিস ইউনিটের প্রধান ডা. মারিয়া ভ্যান কারখোভ জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের কাছে যে তথ্য এসেছে তাতে দেখা যাচ্ছে, উপসর্গহীন ব্যক্তিরা দ্বিতীয় কাউকে আক্রান্ত করেছেন এমন ঘটনা অত্যন্ত বিরল।’

এর আগে, উপসর্গহীন করোনা রোগীরা এ প্রাণঘাতী ভাইরাস সংক্রমণের বড় মাধ্যম হয়ে উঠতে পারেন বলে আশঙ্কাপ্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, করোনাভাইরাস সংক্রমণের প্রধান মাধ্যম এটা নয়।

মারিয়া বলেন, ‘আমাদের কাছে বেশ কয়েকটি দেশের তথ্য রয়েছে যারা খুব ভালোভাবে সংক্রমণের যোগসূত্র পর্যবেক্ষণ করছে। তারা উপসর্গহীনদের অনুসরণ করছে, তাদের যোগাযোগ পর্যবেক্ষণ করছে। এতে তারা দ্বিতীয় সংক্রমণ দেখতে পাচ্ছে না। এটা খুবই বিরল।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ কর্মকর্তার মতে, উপসর্গহীনদের নিয়ে দুশ্চিন্তা না করে বিভিন্ন দেশের সরকারগুলোকে এখন উপসর্গযুক্ত রোগী ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে আলাদা করাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা